মাটি থেকে গড়া হয়

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গল্পসল্প

মাটি থেকে গড়া হয়, পুন হয় মাটি,আবার গড়িতে তারে দিনরাত খাটি।একই মসলায় তারে ভাঙে আর গড়ে,পুরোনোটা বারে বারে নূতনেতে চড়ে।গেছে যাহা তাও আছে, এই বিশ্বাসেফাঁকা যেথা সেথা মন ফিরে ফিরে আসে