জাতীয় সংগীত — ৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন,এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন-বন্দে মাতরম্।

আসুক সহস্র বাধা, বাধুক প্রলয়,আমরা সহস্র প্রাণ বহিব নির্ভয়—বন্দে মাতরম্।আমরা ডরাইব না ঝটিকা-ঝঞ্ঝায়,অযুত তরঙ্গ বক্ষে সহিব-হেলায়।টুটে তো টুটুক এই নশ্বর জীবন,তবু না ছিঁড়িবে কভু এ দৃঢ় বন্ধন—বন্দে মাতরম্।