নাট্যগীতি — ১০৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আমার মনের বাঁধন ঘুচে যাবে যদি ও ভাই রে,থাক্ বাইরে বাঁধন তবে নিরবধি।যদি সাগর যাবার হুকুম থাকেথাক্ তটের বাঁধন বাঁকে বাঁকে,তবে বাঁধে বাঁধে গান গাবে নদী ভাই রে।