নাট্যগীতি — ১১১
গীতবিতান
বাজো রে বাঁশরি, বাজো।সুন্দরী, চন্দনমাল্যে মঙ্গলসন্ধ্যায় সাজো।বুঝি মধুফাল্গুনমাসে চঞ্চল পান্থ সে আসে—মধুকরপদভরকম্পিত চম্পক অঙ্গনে ফোটে নি কি আজও।রক্তিম অংশুক মাথে, কিংশুককঙ্কণ হাতে,মঞ্জীরঝঙ্কৃত পায়ে সৌরভমন্থর বায়েবন্দনসঙ্গীতগুঞ্জনমুখরিত নন্দনকুঞ্জে বিরাজো।