নাট্যগীতি — ১১৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

নমো নামো শচীচিতরঞ্জন, সন্তাপভঞ্জন—নবজলধরকান্তি, ঘননীল-অঞ্জন— নমো হে, নমো নমো।নন্দনবীথির ছায়ে তব পদপাতে নব পারিজাতেউড়ে পরিমল মধুরাতে— নমো হে, নমো নমো।তোমার কটাক্ষের ছন্দে মেনকার মঞ্জীরবন্ধেজেগে ওঠে গুঞ্জন মধুকরগঞ্জন— নমো হে, নমো নমো।