নাট্যগীতি — ২২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

যোগী হে, কে তুমি হৃদি-আসনে!বিভূতিভূষিত শুভ্র দেহ, নাচিছ দিক্-বসনে।মহা-আনন্দে পুলক কায়, গঙ্গা উথলি উছলি যায়,ভালে শিশুশশী হাসিয়া চায়—জটাজূট ছায় গগনে।