নাট্যগীতি — ৪২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ও কী কথা বল সখী, ছি ছি, ও কথা মনে এনো না।আজি সুখের দিনে জগত হাসিছে,হেরো লো দশ দিশি হরষে ভাসিছে—আজি ও ম্লান মুখ প্রাণে যে সহে না।সুখের দিনে, সখী, কেন ও ভাবনা।