নাট্যগীতি — ৪৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ওই আঁখি রে!ফিরে ফিরে চেয়ো না, চেয়ো না, ফিরে যাও—কী আর রেখেছ বাকি রে।মরমে কেটেছ সিঁধ, নয়নের কেড়েছ নিদ—কী সুখে পরান আর রাখি রে।