নাট্যগীতি — ৪৮
গীতবিতান
রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা—ত্রিপুরপুরলক্ষ্মী বহে তব বরণডালা।ক্ষীণজনভয়তরণ তব অভয় বাণী, দীনজনদুখহরণনিপুণ, তব পাণি,তরুণ তব মুখচন্দ্র করুণরস-ঢালা।গুণিরসিকসেবিত উদার তব দ্বারে মঙ্গল বিরাজিত বিচিত্র উপচারে—গুণ-অরুণ-কিরণে তব সব ভুবন আলা।