নাট্যগীতি — ৬২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

যদি জোটে রোজএমনি বিনি পয়সায় ভোজ।ডিশের পরে ডিশশুধু মটন কারি ফিশ,সঙ্গে তারি হুইস্কি সোডা দু-চার বয়াল ভোজ।পরের তহবিলচোকায় উইল্‌সনের বিল—থাকি মনের সুখে হাস্যমুখে, কে কার রাখে খোঁজ।