নাট্যগীতি — ৮০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

চলেছে ছুটিয়া পলাতকা হিয়া, বেগে বহে শিরাধমনী।হায় হায় হায়, পরিবারে তায় পিছে পিছে ধায় রমণী।বায়ুবেগভরে উড়ে অঞ্চল, লটপট বেণী দুলে চঞ্চল—একি রে রঙ্গ! আকুল-অঙ্গ ছুটে কুরঙ্গগমনী।