পূজা ও প্রার্থনা — ১২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

তুমি কি গো পিতা আমাদের!ওই-যে নেহারি মুখ অতুল স্নেহের।ওই-যে নয়নে তব অরুণকিরণ নব,বিমল চরণতলে ফুল ফুটে প্রভাতের।

ওই কি স্নেহের রবে ডাকিছ মোদের সবে।তোমার আসন ঘেরি দাঁড়াব কি কাছে গিয়া!হৃদয়ের ফুলগুলি যতনে ফুটায়ে তুলিদিবে কি বিমল করি প্রসাদসলিল দিয়া।