পূজা ও প্রার্থনা — ২২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

দিন তো চলি গেল, প্রভু, বৃথা— কাতরে কাঁদে হিয়া।জীবন অহরহ হতেছে ক্ষীণ— কী হল এ শূন্য জীবনে।দেখাব কেমনে এই ম্লান মুখ, কাছে যাব কী লইয়াপ্রভু হে, যাইবে ভয়, পাব ভরসাতুমি যদি ডাকো এ অধমে।