পূজা ও প্রার্থনা — ৪৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

তব প্রেম সুধারসে মেতেছি,ডুবেছে মন ডুবেছে।কোথা কে আছে নাহি জানি—তোমার মাধুরীপানে মেতেছি, ডুবেছে মন ডুবেছে।