পূজা ও প্রার্থনা — ৪৭
গীতবিতান
স্বরূপ তাঁর কে জানে, তিনি অনন্ত মঙ্গল—অযুত জগত মগন সেই মহাসমুদ্রে।তিনি নিজ অনুপম মহিমামাঝে নিলীন—সন্ধান তাঁর কে করে, নিষ্ফল বেদ বেদান্ত।পরব্রহ্ম, পরিপূর্ণ, অতি মহান—তিনি আদিকারণ, তিনি বর্ণন-অতীত।
রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)