পূজা ও প্রার্থনা — ৫১
গীতবিতান
আজ বুঝি আইল প্রিয়তম, চরণে সকলে আকুল ধাইল।কত দিন পরে মন মাতিল গানে,পূর্ণ আনন্দ জাগিল প্রাণে,তাই ব’লে ডাকি সবারে— ভুবন সুমধুর প্রেমে ছাইল।
রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)