পূজা ও প্রার্থনা — ৫৫

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

হে অনাদি অসীম সুনীল অকূল সিন্ধু, আমি ক্ষুদ্র অশ্রুবিন্দু।তোমার শীতল অতলে ফেলো গো গ্রাসি,তার পরে সব নীরব শান্তিরাশি—তার পরে শুধু বিস্মৃতি আর ক্ষমা—

শুধাব না আর কখন আসিবে অমা,কখন্ গগনে উদিবে পূর্ণ ইন্দু।