পূজা ও প্রার্থনা — ৫৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

উঠি চলো, সুদিন আইল— আনন্দসৌগন্ধ উচ্ছ্বসিল।আজি বসন্ত আগত স্বরগ হতেভক্তহৃদয়পুষ্পনিকুঞ্জে— সুদিন আইল।