পূজা ও প্রার্থনা — ৭০
গীতবিতান
ওগো দেবতা আমার, পাষাণদেবতা, হৃদিমন্দিরবাসী,তোমারি চরণে উজাড় করেছি সকল কুসুমরাশি।প্রভাত আমার সন্ধ্যা হইল, অন্ধ হইল আঁখি।এ পূজা কি তবে সবই বৃথা হবে। কেঁদে কি ফিরিবে দাসী।এবার প্রাণের সকল বাসনা সাজায়ে এনেছি থালি।আঁধার দেখিয়া আরতির তরে প্রদীপ এনেছি জ্বালি।এ দীপ যখন নিবিবে তখন কী রবে পূজার তরে।দুয়ার ধরিয়া দাঁড়ায়ে রহিব নয়নের জলে ভাসি।