পূজা — ১১৫

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

হে মহাজীবন,হে মহামরণ, লইনু শরণ, লইলু শরণ॥আঁধার প্রদীপে জ্বালাও ও শিখা,পরাও পরাও জ্যোতিষ টিকা— করো হে আমার লজ্জাহরণ।পরশরতন তোমারি চরণ— লইনু শরণ, লইনু শরণ।যা-কিছু মলিন, যা-কিছু কালো,যা-কিছু বিরূপ হোক তা ভালো— ঘুচাও ঘুচাও সব আবরণ।