পূজা — ১২১
গীতবিতান
হৃদয়ে তোমার দয়া যেন পাই।সংসারে যা দিবে মানিব তাই,হৃদয়ে তোমায় যেন পাই॥তব দয়া জাগিবে স্মরণেনিশিদিন জীবনে মরণে,দুঃখে সুখে সম্পদে বিপদে তোমারি দয়া-পানে চাই—তোমারি দয়া যেন পাই॥তব দয়া শান্তির নীরে অন্তরে নামিবে ধীরে।তব দয়া মঙ্গল-আলোজীবন-আঁধারে জ্বালো—প্রেমভক্তি মম সকল শক্তি মম তোমারি দয়ারূপে পাই,আমার ব’লে কিছু নাই॥