পূজা — ১২৬
গীতবিতান
বরিষ ধরা-মাঝে শাস্তির বারিশুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়েঊর্ধ্বমুখে নরনারী॥না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ,না থাকে শোকপরিতাপ।হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক,বিঘ্ন দাও অপসারি॥কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ,কেন এ মান-অভিমান।বিতর’ বিতর’ প্রেম পাষাণহৃদয়ে,জয় জয় হোক তোমারি॥