পূজা — ১৪৫
গীতবিতান
কোন্ শুভখনে উদিবে নয়নে অপরূপ রূপ-ইন্দুচিত্তকুসুমে ভরিয়া উঠিবে মধুময় রসবিন্দু।নব নন্দনতানে চিরবন্দনগানেউৎসববীণা মন্দমধুর ঝঙ্কৃত হবে প্রাণে—নিখিলের পানে উথলি উঠিবে উতলা চেতনাসিন্ধু।জাগিয়া রহিবে রাত্রি নিবিড়মিলনদাত্রী,মুখরিয়া দিক চলিবে পথিক অমৃতসভার যাত্রী—গগনে ধ্বনিবে ‘নাথ নাথ বন্ধু বন্ধু বন্ধু’।