পূজা — ১৫০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

তুমি বাহির থেকে দিলে বিষম তাড়াতাই ভয়ে ঘোরায় দিক্‌বিদিকে,শেষে অন্তরে পাই সাড়া।

যখন হারাই বন্ধ ঘরের তালা—যখন অন্ধ নয়ন, শ্রবণ কালা,তখন অন্ধকারে লুকিয়ে দ্বারেশিকলে দাও নাড়া।যত দুঃখ আমার দুঃস্বপনে,সে যে ঘুমের ঘোরেই আসে মনে—ঠেলা দিয়ে মায়ার আবেশকর গো দেশছাড়া।আমি আপন মনের মারেই মরি,শেষে দশ জনারে দোষী করি—আমি চোখ বুজে পথ পাই নে ব’লেকেঁদে ভাসাই পাড়া।