পূজা — ১৮৬
গীতবিতান
আমায় মুক্তি যদি দাও বাঁধন খুলেআমি তোমার বাঁধন নেব তুলে।যে পথে ধাই নিরবধি সে পথ আমার ঘোচে যদিযাব তোমার মাঝে পথের ভুলে।যদি নেবাও ঘরের আলোতোমার কালো আঁধার বাসব ভালো।
তীর যদি আর না যায় দেখা তোমার আমি হব একাদিশাহারা সেই অকূলে।
রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)