পূজা — ২০৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে।বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে॥এই-যে আলোর আকুলতা এ তো জানি আমার কথা—ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে॥বাইরে তুমি নানা বেশে ফের নানা ছলে;জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে।আজকে দেখি পরান-মাঝে, তোমার গলায় সব মালা যে—সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে॥