পূজা — ২২০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়েজানি নাই তো তুমি এলে আমার ঘরে॥সব যে হয়ে গেল কালো, নিবে গেল দীপের আলো,আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে?!অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি।ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি!সকালবেলা চেয়ে দেখি, দাঁড়িয়ে আছ তুমি এ কিঘর-ভরা মোর শূন্যতারই বুকের ’পরে॥