পূজা — ২২২
গীতবিতান
বজ্রে তোমার বাজে বাঁশি, সেকি সহজ গান!সেই সুরেতে জাগব আমি, দাও মোরে সেই কান॥আমি ভুলব না আর সহজেতে, সেই প্রাণে মন উঠবে মেতেমৃত্যু-মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ॥সে ঝড় যেন সই আনন্দে চিত্তবীণার তারেসপ্তসিন্ধু দশদিগন্ত নাচাও যে ঝঙ্কারে।আরাম হতে ছিন্ন ক’রে সেই গভীরে লও গো মোরেঅশান্তির অন্তরে যেথায় শান্তি সুমহান॥