পূজা — ২২৮
গীতবিতান
আরো আরো, প্রভু, আরো আরোএমনি ক’রে আমায় মারো॥লুকিয়ে থাকি, আমি পালিয়ে বেড়াই—ধরা পড়ে গেছি, আর কি এড়াই!যা-কিছু আছে সব কাড়ো কাড়ো॥এবার যা করবার তা সারো সারো,আমি হারি কিম্বা তুমিই হারো।হাটে ঘাটে বাটে করি মেলা,কেবল হেসে খেলে গেছে বেলা—দেখি কেমনে কাঁদাতে পারো॥