পূজা — ২৫
গীতবিতান
সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজেবুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে।উধাও আকাশ উদার ধরা সুনীল-শ্যামল-সুধায়-ভরামিলায় দূরে, পরশ তাদের মেলে না যে—বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে।বিশ্ব যে সেই সুরের পথের হাওয়ায় হাওয়ায়চিত্ত আমার ব্যাকুল করে আসা-যাওয়ায়।তোমায় বসাই এ-হেন ঠাই ভুবনে মোর আর-কোথা নাই,মিলন হবার আসন হারাই আপন-মাঝে—বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে।