পূজা — ২৬৮
গীতবিতান
এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি—কাঁটার বনে ফুল ফুটেছে রে জানিস নে তুই তা কি?ওরে অলস, জানিস নে তুই তা কি?জাগো এবার জাগো, বেলা কাটাস না গো॥কঠিন পথের শেষে কোথায় অগম বিজন দেশেও সেই বন্ধু আমার একলা আছে গো, দিস্ নে তারে ফাঁকিপ্রখর রবির তাপে নাহয় শুষ্ক গগন কঁপে,নাহয় দগ্ধ বালু তপ্ত আঁচলে দিক চারি দিক ঢাকি—পিপাসাতে দিক চারি দিক ঢাকি।মনের মাঝে চাহি দেখ্ রে আনন্দ কি নাহি।পথে পায়ে পায়ে দুখের বাঁশরি বাজবে তোরে ডাকি—মধুর সুরে বাজবে তোরে ডাকি॥