পূজা — ২৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটেততখন গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে।যবে শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর-সভার মাঝেএ গান লাগবে বুঝি কাজেতোমার সুরের রঙের রঙিন নাটে।তোমার ফাগুনদিনের বকুল চাঁপা, শ্রাবণদিনের কেয়া,তাই দেখে তো শুনি তোমার কেমন যে তান দে’য়া।আমি উতল প্রাণে আকাশ-পানে হৃদয়খানি তুলিবীণায় বেঁধেছি গানগুলিতোমার সাঁঝ-সকালের সুরের ঠাটে।