পূজা — ২৮০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

দুঃখরাতে, হে নাথ, কে ডাকিলে—জাগি হেরিনু তব প্রেমমুখছবি॥হেরিনু উষালোকে বিশ্ব তব কোলে,জাগে তব নয়নে প্রাতে শুভ্র রবি॥শুনিহু বনে উপবনে আনন্দগাথা,আশা হৃদয়ে বহি নিত্য গাহে কবি॥