পূজা — ২৯
গীতবিতান
আমার যে গান তোমার পরশ পাবেথাকে কোথায় গহন মনের ভাবে?সুরে সুরে খুঁজি তারে অন্ধকারে,আমার যে আঁখিজল তোমার পায়ে নাবেথাকে কোথায় গহন মনের ভাব?যখন শুষ্ক প্রহর বৃথা কাটাইচাহি গানের লিপি তোমায় পাঠাই।কোথায় দুঃখসুখের তলায় সুর যে পলায়,আমার যে শেষ বাণী তোমার দ্বারে যাবেথাকে কোথায় গহন মনের ভাবে?