পূজা — ৩১৪

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

প্রাণে খুশির তুফান উঠেছে।ভয়-ভাবনার বাধা টুটেছে॥দুঃখকে আজ কঠিন বলে জড়িয়ে ধরতে বুকের তলেউধাও হয়ে হৃদয় ছুটেছেহেথায় কারো ঠাঁই হবে না মনে ছিল এই ভাবনা,দুয়ার ভেঙে সবাই জুটেছে।যতন করে আপনাকে যে রেখেছিলেম ধুয়ে মেজে,আনন্দে সে ধুলায় লুটেছে॥