পূজা — ৩২০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আজি এ আনন্দসন্ধ্যা সুন্দর বিকাশে, আহা॥মন্দ পবনে আজি ভাসে আকাশেবিধুর ব্যাকুল মধুমাধুরী, আহা॥স্তব্ধ গগনে গ্রহতারা নীরবেকিরণসঙ্গীতে সুধা বরষে, আহা।

প্রাণ মন মম ধীরে ধীরে প্রসাদরসে আসে ভরি,দেহ পুলকিত উদার হরষে, আহা॥