পূজা — ৩২৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মলপ্রাণে॥জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে,সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দগানে॥সঙ্কটে সম্পদে থাকো কল্যাণে,থাকো আনন্দে নিন্দা-অপমানে।সবারে ক্ষমা করি থাকো আনন্দে,চির-অমৃতনির্ঝরে শাস্তিরসপানে॥