পূজা — ৩৩২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে,নিমেষের কুশাঙ্কুর পড়ে রবে নীচে॥

কী হল না, কী পেলে না, কে তব শোধে নি দেনাসে সকলই মরীচিকা মিলাইবে পিছে॥এই-যে হেরিলে চোখে অপরূপ ছবিঅরুণ গগনতলে প্রভাতের রবি—এই তো পরম দান সফল করিল প্রাণ,সত্যের আনন্দরূপএই তো জাগিছে॥