পূজা — ৩৪২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেইনীড়বিরাগী হৃদয় আমার উধাও হল সেই॥নীল অতলের কোথা থেকে উদাস তারে করল যে কেগোপনবাসী সেই উদাসীর ঠিক-ঠিকানা নেই॥‘সুপ্তিশয়ন আয় ছেড়ে আয়’ জাগে যে তার ভাষা,সে বলে ‘চল্‌ আছে যেথায় সাগরপারের বাসা’।দেশ-বিদেশের সকল ধারা সেইখানে হয় বাঁধনহারাকোণের প্রদীপ মিলায় শিখা জ্যোতিসমুদ্রেই॥