পূজা — ৪০৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

যাদের চাহিয়া তোমারে ভুলেছি তারা তো চাহে না আমারে;তারা আসে, তারা চলে যায় দূরে, ফেলে যায় মরু-মাঝারে॥দু দিনের হাসি দু দিনে ফুরায়, দীপ নিভে যায় আঁধারে;কে রহে তখন মুছাতে নয়ন, ডেকে ডেকে মরি কাহারে?যাহা পাই তাই ঘরে নিয়ে যাই আপনার মন ভুলাতে—শেষে দেখি হায় ভেঙে সব যায়, ধুলা হয়ে যায় ধুলাতে।সুখের আশায় মরি পিপাসায় ডুবে মরি দুখপাথারে—রবি শশী তারা কোথা হয় হারা, দেখিতে না পাই তোমারে॥