পূজা — ৪৩৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

শূন্য প্রাণ কাঁদে সদা— প্রাণেশ্বর,দীনবন্ধু, দয়াসিন্ধু,প্রেমবিন্দু কাতরে করো দান॥

কোরো না, সখা, কোরো নাচিরনিষ্ফল এই জীবন।প্রভু, জনমে মরণে তুমি গতি,চরণে দাও স্থান॥