পূজা — ৪৪২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

দিন যায় যে দিন যায় বিষাদে—স্বার্থকোলাহলে, ছলনায়, বিফলা বাসনায়॥

এসেছ ক্ষণতরে, ক্ষণপরে যাইবে চলে,জনম কাটে বৃথায় বাদবিবাদে কুমন্ত্রণায়॥