পূজা — ৪৬০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

মন্দিরে মম কে আসিলে হে!সকল গগন অমৃতমগন,দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে॥সকল দুয়ার আপনি খুলিল,সকল প্রদীপ আপনি জ্বলিল,সব বীণা বাজিল নব নব সুরে সুরে॥