পূজা — ৪৬৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহননব নব তব প্রকাশ নিত্য নিত্য চিত্তগগনে হৃদীশ্বর॥কভু মোহবিনাশ মহারুদ্রজ্বালা,কভু বিরাজ ভয়হর শান্তিসুধাকরচঞ্চল হর্ষশোকসঙ্কুল কল্লোল’পরেস্থির বিরাজে চিরদিন মঙ্গল তব রূপ।প্রেমমূর্তি নিরুপম প্রকাশ করো নাথ হে,ধ্যাননয়নে পরিপূর্ণ রূপ তব সুন্দর॥