পূজা — ৫১৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আলো যে আজ গান করে মোর প্রাণে গো।কে এল মোর অঙ্গনে কে জানে গো॥হৃদয় আমার উদাস ক’রে কেড়ে নিল আকাশ মোরে,বাতাস আমায় আনন্দবাণ হানে গো॥দিগন্তের ওই নীল নয়নের ছায়াতেকুসুম যেন বিকাশে মোর কায়াতে।

মোর হৃদয়ের সুগন্ধ যে বাহির হল কাহার খোঁজে,সকল জীবন চাহে কাহার পানে গো॥