পূজা — ৬০২

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

তোমার হাতের অরুণলেখা পাবার লাগি রাতারাতিস্তব্ধ আকাশ জাগে একা পুবের পানে বক্ষ পাতি॥

তোমার রঙিন তুলির পাকে নামাবলীর আঁকন আঁকে,তাই নিয়ে তো ফুলের বনে হাওয়ায় হাওয়ায় মাতামাতি॥এই কামনা রইল মনে— গোপনে আজ তোমায় কবপড়বে আঁকা মোর জীবনে রেখায় রেখায় আখর তব।দিনের শেষে আমায় যবে বিদায় নিয়ে যেতেই হবেতোমার হাতের লিখনমালাসুরের সুতোয় যাব গাঁথি॥