পূজা — ৬২
গীতবিতান
আমার সকল রসের ধারাতোমাতে আজ হোক-না হারা।জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন ব্যেপে জাগুক হরষ,তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখিতারা।হারিয়ে-যাওয়া মনটি আমারফিরিয়ে তুমি আনলে আবার।ছড়িয়ে-পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লও গো তুলি,গলার হারে দোলাও তারে গাঁথা তোমার ক’রে সারা।