পূজা — ৬৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার।তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃতপাথার।তুমিই তো আনন্দলোক, জুড়াও প্রাণ, নাশো শোক,তাপহরণ তোমার চরণ অসীমশরণ দীনজনার।