পূজা — ৮৫
গীতবিতান
হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণকী অমৃত তুমি চাহ করিবারে পান?আমার নয়নে তোমার বিশ্বছবিদেখিয়া লইতে সাধ যায় তব কবি,আমার মুগ্ধ শ্রবণে নীরব বহিশুনিয়া লইতে চাহ আপনার গান।আমার চিত্তে তোমার সৃষ্টিখানিরচিয়া তুলিছে বিচিত্র তব বাণী।তারি সাথে, প্রভু, মিলিয়া তোমার প্রীতিজাগায়ে তুলিছে আমার সকল গীতি—আপনারে তুমি দেখিছ মধুর রসেআমার মাঝারে নিজেরে করিয়া দান।