প্রকৃতি — ১১১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ওই মালতীলতা দোলেপিয়ালতরুর কোলে পুব-হাওয়াতে।মোর হৃদয়ে লাগে দোলা, ফিরি আপনভোলা—মোর ভাবনা কোথায় হারা মেঘের মতন যায় চলে।জানি নে কোথায় জাগো ওগো বন্ধু পরবাসী—কোন্ নিভৃত বাতায়নে।সেথা নিশীথের জল-ভরা কণ্ঠেকোন্ বিরহিণীর বাণী তোমারে কী যায় ব’লে।